রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

তাড়াশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রিপোর্টার / ৫২ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”

সোমবার (১৩ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক এবং তাড়াশ ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর মুনজুরুল আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।”

মহড়া ও আলোচনা সভার মাধ্যমে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় কীভাবে প্রস্তুতি নিতে হয়, তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর