বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের পুনঃপেনশন ও ভাতা প্রদানের তাগিদ হাইকোর্টের রায় উপেক্ষা: চরম সংকটে গ্রামীণ ব্যাংকের ১৪ হাজার অবসরপ্রাপ্ত পরিবার যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী শীর্ষ বিএনপি নেতা আবু সাঈদ আহমেদ ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

জার্মানিতে অদিতি গুপ্তের ‌‘কালার অব সিক্স সিজন’ নৃত্যানুষ্ঠান

রিপোর্টার / ১১৭ বার
আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

এশিয়ান পোস্ট ডেস্কঃ

ষড়ঋতুর বৈচিত্র্য আর বাংলার সংস্কৃতিকে উপজীব্য করে নৃত্যশিল্পী অদিতি গুপ্তের মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান ‘কালার অব সিক্স সিজন’ অনুষ্ঠিত হয়েছে। জার্মানির রাজধানী বার্লিনের মিটেতে হাউজ ডেয়ার ইউগেন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালীশে কুলটুর ফোরাম।

বাংলাদেশের গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত—এই ছয় ঋতুর রঙ, রূপ, সৌন্দর্য ও আবেগকে নৃত্যনৈপুণ্যে জীবন্ত করে তোলেন ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী ও প্রখ্যাত সাংবাদিক সন্তোষ গুপ্তের কন্যা অদিতি গুপ্ত। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে পুতুল। অনুষ্ঠানে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ও ঋতুবন্দনা, ভরতনাট্যম, মনিপুরী ও শাস্ত্রীয় নৃত্যের ঝলক।

প্রবাসী শিল্পপ্রেমীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। নৃত্যানুষ্ঠান শেষে অদিতি গুপ্ত দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বিদেশের মাটিতে বাংলার ঋতু, শিল্প ও সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরতে পেরে আমি কৃতজ্ঞ।”

অনুষ্ঠান শেষে দর্শকরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে সহায়তা করবে, একইসঙ্গে আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে ভূমিকা রাখবে।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর