বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের পুনঃপেনশন ও ভাতা প্রদানের তাগিদ হাইকোর্টের রায় উপেক্ষা: চরম সংকটে গ্রামীণ ব্যাংকের ১৪ হাজার অবসরপ্রাপ্ত পরিবার যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী শীর্ষ বিএনপি নেতা আবু সাঈদ আহমেদ ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

জার্মানির হামবুর্গে কমিউনিটি নারী ক্রিকেট লীগে ‘রেড রেডিয়্যান্ট’র জয়

রাজু / ১৭৫ বার
আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
জার্মানির হামবুর্গে কমিউনিটি নারী ক্রিকেট লীগে ‘রেড রেডিয়্যান্ট’র জয়

এশিয়ান পোস্ট ডেস্কঃ

জার্মানিতে নারী ক্রিকেট লীগের ইতিহাসে প্রথমবারের মতো জয় ছিনিয়ে নিয়েছে ‘রেড রেডিয়্যান্ট’ ক্লাব। হামবুর্গ প্রথম উইমেন্স প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশি কমিউনিটি নারীদের নিয়ে গঠিত ক্রিকেটের এই দলটি।

জার্মানির বন্দরনগরী হামবুর্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশি নারী ক্রিকেট লীগ। স্থানীয় সময় ২৯ মে শুক্রবার শেষ হয় ক্রিকেট হামবুর্গ বিডি আয়োজিত প্রথম উইমেন্স হামবুর্গ প্রিমিয়ার লিগ। এ প্রতিযোগিতায় অংশ নেয় দুই প্রতিদ্বন্দ্বী দল– রেড রেডিয়্যান্ট ও গ্রিন গ্ল্যামার।

দুই ম্যাচের সিরিজে রেড রেডিয়্যান্ট দল অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টে শিরোপা ঘরে তোলে। দলের ক্যাপ্টেন চুমকি পাল নিজের অনবদ্য নেতৃত্ব ও পারফরম্যান্স দিয়ে দুই ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং শেষ পর্যন্ত অর্জন করেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব।
দলের ভাইস ক্যাপ্টেন সুমাইয়া সাজ্জাদ ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত। তার ধারাবাহিক ইনিংস তাকে এনে দেয় বেস্ট ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্টের খেতাব। সুমাইয়ার কৌশলী ব্যাটিং এবং সহনশীল নেতৃত্ব দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুরো রেড রেডিয়্যান্ট দল মিলেমিশে দলীয় চেতনায় খেলে দেখিয়েছে কীভাবে একতাই শক্তি। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও মনোবলেই এ ঐতিহাসিক জয় সম্ভব হয়েছে। অন্যদিকে, গ্রিন গ্ল্যামার দলও তাদের প্রতিভা ও লড়াকু মনোভাব দিয়ে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে তারা ছিল একেবারেই জয়ের কাছাকাছি। শেষ পর্যন্ত ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে রেড রেডিয়্যান্ট জিতলেও গ্রিন গ্ল্যামারের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

সংশ্লিষ্টরা বলছেন, এ টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, বরং প্রবাসে নারীদের জন্য খেলাধুলায় অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদর্শনের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। ক্রিকেট হামবুর্গ বিডিকে এমন একটি অনুপ্রেরণামূলক ও সুন্দর আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতে আরও এমন আয়োজনের অপেক্ষায় রইল হামবুর্গের বাংলা কমিউনিটি।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর