শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ব্রিটেনের লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন শাহানারা নাসের

রাজু / ১১২ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

এশিয়ান পোস্ট ডেস্কঃ

যুক্তরাজ্যের লন্ডনের লুটন কাউন্সিলের (২০২৫-২৬) নতুন ডেপুটি মেয়র হয়েছেন শাহানারা নাসের (মমতা)। প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া লুটন বরো কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন— কাউন্সিলর এমি নিকলস।

মঙ্গলবার (২০ মে) লুটন কাউন্সিলের বার্ষিক সভায় বিদায়ী মেয়র (২০২৪-২৫) তাহমিনা সেলিমের সভাপতিত্বে নতুন মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।

কাউন্সিলর শাহানারা নাসেরের নতুন দায়িত্ব গ্রহণে নি:সন্দেহে একটি মাইলফলক। গ্রেইট ব্রিটেনে দিনে দিনে মূলধারার রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অংশ গ্রহণ আশার আলো জাগিয়েছে। বিশেষ করে নারীদের অংশ গ্রহণে পথকে আরও সুগম করেছে। সরাসরি নির্বাচনেও অংশগ্রহণ করছেন নারীরা।

জানা যায়, ২০২৩ সালের ৪ মে যুক্তরাজ্যের লুটন কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেন শাহানারা নাসের ( মমতা)। লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে প্রথমবারের মতো বাঙালি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৫২৫। তিনি লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।

এবার কাউন্সিলর শাহানারা নাসের ( মমতা) এর দায়িত্ব আরেকটু বেড়ে গেল। চলতি বছরের ২০ জুন থেকে তিনি লুটন কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব গ্রহণ করছেন। তিনি লুটনের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাবেক শিক্ষক শাহ আবু নাসেরের (সাজন) সহধর্মিণী।

কাউন্সিলর শাহানারা নাসের (মমতা) বলেন, লুটন বরো কাউন্সিলের সামগ্রিক উন্নয়ন এবং প্রতিটি সম্প্রদায়ের নাগরিকের জন্য সেবার মনোভাবে জীবনের বাকি অংশটুকু উৎসর্গ করতে চান। কমিউনিটির মানুষ আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আজ এ পর্যন্ত নিয়ে এসেছে।

কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন, নতুন দায়িত্ব পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত। সততা, নিষ্ঠা ও সেবার মনোভাবে মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন তিনি।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর