রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের জন্য সবাই প্রস্তুত, তবু কেন জনমনে সংশয় প্রবাসে থেকেও তারেক রহমানের রাজনৈতিক প্রভাব মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি ইরানের মতো হিজাব আইন— সাধারণ মানুষ চাইলে সমর্থন করবে জামায়াত খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের ইরান মিসাইল ব্যবহার করতে পারবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বাদ দিতে হবে এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

কাতারে দিগন্ত এক্সপ্রেস কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার / ১০২ বার
আপডেটের সময় : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

এশিয়ান পোস্ট ডেস্ক 

কাতারে আলোচিত বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  শুক্রবার রাত ৯টায় দোহা নাজমা এয়ারপোর্ট রোডের পাঁচ তারকা স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার ফজলুল হক মাহবুব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হাসান, বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাতার বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ সাবেক সভাপতি রশিদ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের সনদ প্রদান এবং ভিডিও চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের সাত বছরের সাফল্য তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিগন্ত এক্সপ্রেস অন্যতম। প্রতিষ্ঠানটি গত সাত বছরে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করেছে। কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রচেষ্টায় প্রবাসীদের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আকারে বড় অবদান রাখছে।

দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কাতারে ব্যবসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ, শ্রম এবং মেধা কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সম্ভব। গত সাত বছরে দিগন্ত এক্সপ্রেস কাতারে বহু প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান নিশ্চিত করেছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

এশিয়ান পোস্ট/ আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর