শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

রাজু / ১১৬ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

এশিয়ান পোস্ট ডেস্ক

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ মে) সকালে পুত্রাজায়া হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের এক নিকট আত্মীয় জানান, মঙ্গলবার রাতে সায়বারজায়ার একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী। এসময় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। মাথার গুরুতর আঘাত নিয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেহেদী হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা।

পারিবারিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় আসেন তিনি এবং নির্মাণকর্মী হিসেবে কাজ করতেন।  তিনি বাবা-মা ও দুই সন্তানের পরিবারের বড় সন্তান ছিলেন। তার বাবা কুয়েত প্রবাসী। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি দেশে ফিরেছেন। নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এশিয়ান পোস্ট/আরআর

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর