রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

সুইস আল্পস পর্বতে আন্তর্জাতিক আল্ট্রা ম্যারাথনে বাংলাদেশি শিব শংকর

রাজু / ৮৮ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সুইস আল্পস পর্বতে আন্তর্জাতিক আল্ট্রা ম্যারাথনে বাংলাদেশি শিব শংকর

এশিয়ান পোস্ট ডেস্কঃ

বিশ্বের অনিন্দ্য সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডের আন্তর্জাতিক জ্যারমাট আল্ট্রা ম্যারাথনে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে অংশ নিয়েছেন ক্রীড়াবিদ শিব শংকর পাল। শনিবার (৫ জুলাই) দেশটির বিখ্যাত আল্পস পর্বতের উপরে ম্যারাথনটি গরনারগ্রাটের সেন্ট নিকলাস গির্জা থেকে শুরু হয়ে বেশ কয়েকটি পর্বত ও সমতল পথ পাড়ি দিয়ে রিফেলবার্গে এসে শেষ হয়। কিন্তু শেষ হওয়ার আগ পর্যন্ত ৪৯.৫ কিলোমিটার দৈর্ঘ্যের পাহাড়ি উঁচু-নিচু ট্র্যাকটি পাড়ি দিতে বেশ বেগ পেতে হয় ম্যারাথনে অংশ নেওয়া সবাইকে। দেশের পতাকা হাতে নিয়ে দৌড়ে ফিনিশিং লাইন শেষ করেন ১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া শিব শংকর পাল।

এসময় তার স্ত্রী শিখা শংকর পাল ও পরিবারের সদস্যসহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। বরাবরের মতো দেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে দৌড়ানো ভীষণ আনন্দের বলেন শিব শংকর পাল। তার ইচ্ছে বাংলাদেশেও আন্তর্জাতিক মানের দূরপাল্লার ম্যারাথনের আয়োজন হোক। যেখানে অংশ নেবে সারা পৃথিবীর হাজারো দৌড়বিদ। এমনটি হলে বিশ্বের কাছে শুধু বাংলাদেশের নামই উজ্জ্বল হবে না, সারা দেশ থেকে বের হয়ে আসবে সম্ভাবনাময় অসংখ্য দৌড়বিদ।

শিব শংকর পাল জানান, এটি তার ১৩৪তম আন্তর্জাতিক ম্যারাথন। আশা বাংলাদেশের পতাকা হাতে ১৫০তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইলফলক অর্জন করা।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর