সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

আমিরাতে যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

রাজু / ১০২ বার
আপডেটের সময় : সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

এশিয়ান পোস্ট ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মোছাফ্ফাহ যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান।

শুক্রবার (৩০ মে) মোছাফ্ফাহ সানাইয়া স্থানীয় একটি রেস্টুরেন্ট হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোসাফ্ফাহ যুবদলের আহ্বায়ক মুহাম্মদ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন আমিরাত কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জানে আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, শারজাহ যুবদলের সভাপতি মানিকুল ইসলাম, আমিরাত কেন্দ্রীয় যুবদলের সদস্য জাকির হোসেন, মোসাফ্ফাহ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, মোসাফ্ফাহ যুবদলের মহিলা সম্পাদক আমেনা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো. ওসমান গনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন মুহাম্মদ সোহেল রানা, কামাল হোসেন, মাসুদ সিকদার, জাহেদ হোসেন, আবদুস সালাম, রাশেদ হোসেন, সুমন মিয়া, শাহিন হোসেন, লিটন মিয়া, একলাসুর রহমানসহ অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহে মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর