সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

সামরিক আদালতে ফাইজ হামিদের ১৪ বছর কারাদণ্ড

রিপোর্টার / ২৩ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দাবাহিনী ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সাবেক প্রধান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদকে ১৪ বছরের কারাবাসের সাজা দিয়েছে দেশটির সামরিক আদালত ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল (এফজিসিএম)।

আইএসআইয়ের গণসংযোগ দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা বিচার শেষে আজ এই রায় ঘোষণা করা হয়েছে।

আইএসআইয়ের বিবৃতির তথ্য অনুযায়ী, সাবেক প্রধান ফাইজ হামিদের বিরুদ্ধে সামরিক আদালতে চারটি গুরুতর অভিযোগের বিচার চলছিল। অভিযোগগুলো হলো— রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকা, দাপ্তরিক গোপনীয়তার আইন লঙ্ঘন, নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ বিপন্ন করা এবং নিজের ক্ষমতা ও রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষতি সাধন।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ও পরিশ্রমসাধ্য বিচার প্রক্রিয়ায় এসব অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত ফাইজ হামিদকে ১৪ বছর কঠোর কারাবাসের সাজা দিয়েছেন। অভিযুক্তকে বিচার চলাকালে বৈধ সব সুযোগ-সুবিধা এবং অধিকার দেয়া হয়েছিল। তার রয়েছে উচ্চতর আদালতে আপিল করার অধিকারও।

আইএসআইয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফাইজ হামিদের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার মতো কিছু অভিযোগও রয়েছে, যেগুলো এখনও তদন্তাধীন।

ফাইজ হামিদ ২০১৯ সালে আইএসআইয়ের প্রধান হিসেবে নিয়োগ পান এবং ২০২১ সালে অবসর গ্রহণ করেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও অভিযানের নামে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ এনে পাকিস্তানের এক শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন। এরপর ওই পিটিশন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক তদন্তের পর ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার করা হয় ফাইজ হামিদকে।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর