রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা

রিপোর্টার / ৮৪ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

অনলাইন রিপোর্টার

হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মেডিকেল বোর্ড সার্বক্ষণিক নজরদারিতে চিকিৎসা দিচ্ছে। তিনি বলেন, চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শায়রুল কবির খান আরও জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করেন।

রবিবার রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে নেওয়ার পরপরই তার বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট করা হয়। পরে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে মেডিকেল বোর্ডের একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে অংশ নেন অধ্যাপক এফএম সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হোপকিংস হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, ‘‘মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামের চিকিৎসা শুরু হয়েছে।’’

তিনি আরও জানান, ‘‘গত কয়েক মাস ধরেই উনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। আজকে হাসপাতালে আনার প্রধান কারণ হচ্ছে—তার একাধিক শারীরিক সমস্যা একইসঙ্গে বেড়ে ওঠা। বিশেষ করে তার চেস্টে ইনফেকশন ধরা পড়েছে, যা দ্রুত চিকিৎসার প্রয়োজন তৈরি করেছে।’’

অধ্যাপক সিদ্দিকীর ভাষ্য, মেডিকেল বোর্ড অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসা পরিকল্পনা সাজিয়েছে এবং নিয়মিতভাবে তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে আরও বিশেষজ্ঞ যুক্ত করা হবে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার পূর্বের জটিল রোগসমূহকেও বিবেচনায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে তার লিভার, হার্ট এবং ডায়াবেটিস–সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণ ছাড়া তাকে রাখা সম্ভব নয়।

বিএনপির নেতাকর্মীরা হাসপাতাল চত্বরে অবস্থান করে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তারা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ধরনের সহযোগিতা দিচ্ছেন এবং নিয়মিতভাবে তার চিকিৎসার আপডেট নিচ্ছেন।


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর