মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বাংলাদেশে বিদ্যুৎ আমদানির হার ৭০ শতাংশ বৃদ্ধি

রিপোর্টার / ১১৮ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
বিদ্যুতের চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি বাড়াল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারত থেকে বিদ্যুৎ আমদানি এবং নিজেদের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বাড়িয়েছে বাংলাদেশ। ক্রমবর্ধমান চাহিদা মেটানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানিয়েছেন শিল্প কর্মকর্তা ও বিশ্লেষকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে ভারতের বিদ্যুৎ আমদানি বাংলাদেশে ৭০ শতাংশ বেড়েছে। এই বিদ্যুতের বেশিরভাগ এসেছে আদানি পাওয়ারের একটি কয়লাভিত্তিক কেন্দ্র থেকে। আগে বিদ্যুতের জন্য বাংলাদেশ মূলত গ্যাসের ওপর নির্ভরশীল ছিল। ২০২০ সাল পর্যন্ত চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ প্রাকৃতিক গ্যাস থেকেই আসত। তবে অবকাঠামোগত চ্যালেঞ্জ ও খরচ কমানোর জন্য এখন আমদানি এবং কয়লাভিত্তিক উৎপাদন বাড়ানো হচ্ছে।

সামিট পাওয়ারের পরিচালক আদিবা আজিজ খান বলেন, “এটি ব্যয়-সাশ্রয়ের বিষয়। গ্যাস সার শিল্পের জন্য প্রয়োজনীয়, অন্যদিকে তেলসহ অন্যান্য উৎস থেকে তুলনামূলক সাশ্রয়ী বিদ্যুৎ পাওয়া যায়।” তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত গ্যাস নেই এবং সরবরাহ ব্যবস্থায়ও সমস্যা রয়েছে। ফলে ভবিষ্যতে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন কমতে পারে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, গ্যাসের চাপ কম থাকায় বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চলছে না। পাশাপাশি রক্ষণাবেক্ষণের কারণে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও কমেছে। ফলে বিকল্প না থাকায় সরকার বিদ্যুৎ আমদানির পথ বেছে নিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে বিদ্যুৎ আমদানি ৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ১৫ দশমিক ৪ শতাংশ হয়েছে। একই সময়ে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৬ শতাংশ হয়েছে।

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের বিশ্লেষক শফিকুল আলম বলেন, মার্চ থেকে চাহিদা বাড়তে শুরু করলে সরকারকে আমদানি ও তেলভিত্তিক উৎপাদন বাড়াতে হয়। এদিকে বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্যমতে, এ সময়ে বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ২৪ শতাংশ বাড়ালেও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১ দশমিক ২ শতাংশ কমেছে। অর্থাৎ আমদানিকৃত গ্যাস বিদ্যুৎ উৎপাদনে কার্যকরভাবে ব্যবহার হয়নি।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর