বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইয়েল বিশ্ববিদ্যালয়গামী ফাইজা ফারুক: আটলান্টিক সিটির গর্ব

রিপোর্টার / ১০২ বার
আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ইয়েল বিশ্ববিদ্যালয়গামী ফাইজা ফারুক: আটলান্টিক সিটির গর্ব

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটি হাই স্কুলের সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ‘সেরা ছাত্রী’-এর মর্যাদা পেয়েছে ফাইজা ফারুক। ২৩ জুন সোমবার, ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে আয়োজিত গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভ্যালেডিকটোরিয়ান হিসেবে বক্তব্য দিয়ে সে সবাইকে মুগ্ধ করে। তার অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ফাইজা পেয়েছে বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ, যেখানে সে ফুল স্কলারশিপে পড়বে।

২০০৭ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ফাইজার পারিবারিক শেকড় বাংলাদেশের কুমিল্লার চৌদ্দগ্রামে। বাবা ফারুক খান ও মা ফারজানা খন্দকারের তিন সন্তানের মধ্যে সে মেজো। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি সে যুক্ত ছিল আঁকিবুঁকি, খেলাধুলা ও সামাজিক নেতৃত্বে। স্কুলের স্টুডেন্ট ফোরামের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে সে নেতৃত্বের প্রতিভারও স্বাক্ষর রেখেছে।

ফাইজা আইভি লীগের অন্তর্ভুক্ত প্রিন্সটন, ইয়েল, কলম্বিয়া ও ইউ পেন—এই চারটি বিশ্ববিদ্যালয় থেকেই ভর্তি হওয়ার প্রস্তাব পেয়েছিল। কিন্তু নিজের পছন্দের বিষয়ের ওপর গভীর গবেষণার সুযোগ বিবেচনায় সে ইয়েল বিশ্ববিদ্যালয়কেই বেছে নেয়। ভবিষ্যতে একজন দক্ষ আইন বিশেষজ্ঞ হয়ে মানুষের অধিকার রক্ষায় কাজ করাই তার লক্ষ্য।

ফাইজা জানায়, তার এই পথচলায় বড় ভাইয়ের অনুপ্রেরণা ও দিকনির্দেশনাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তার জীবনের প্রিয় ব্যক্তিত্ব হলেন তার স্কুলবন্ধু রিয়ানা, যার সঙ্গে সে সবসময় চিন্তাশীল আলোচনায় মগ্ন থাকতো।

উত্তরসূরি শিক্ষার্থীদের জন্য ফাইজার পরামর্শ: “সেরাটা দাও, সেরাটা ফিরে পাবে। মা-বাবা ও শিক্ষকদের পরামর্শ গুরুত্বসহকারে মেনে চলো—তাহলেই সফলতা অনিবার্য।”

আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসকারী সদালাপী, বন্ধুভাবাপন্ন ও মেধাবী এই কিশোরী তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার দোয়া কামনা করেছে। কমিউনিটির গর্ব ফাইজা আজ প্রমাণ করেছে—ইচ্ছা, শ্রম ও নেতৃত্বগুণ থাকলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আকাশ ছোঁয়া সম্ভব।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর