বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের পুনঃপেনশন ও ভাতা প্রদানের তাগিদ হাইকোর্টের রায় উপেক্ষা: চরম সংকটে গ্রামীণ ব্যাংকের ১৪ হাজার অবসরপ্রাপ্ত পরিবার যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী শীর্ষ বিএনপি নেতা আবু সাঈদ আহমেদ ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শীতে ১১ জনের মৃত্যু

রিপোর্টার / ১৪২ বার
আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে টানা তুষারঝড়, বরফ ও তীব্র শীতে এ পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ঝড়ো আবহাওয়ার কারণে দেশের ১৫টির অধিক অঙ্গরাজ্যে প্রায় ৮ লাখ ৬০ হাজার বাড়িঘর বিদ্যুৎবিহীন রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসি ও ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাত এবং বরফশীতল বৃষ্টি অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র আবহাওয়া দপ্তর ১৮ কোটি ৫০ লাখ মানুষের জন্য শীতকালীন সতর্কতা জারি করেছে। পরিস্থিতির অবনতি ঘটায় স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। গত রোববার একদিনে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যা করোনা মহামারির পর একদিনে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের ঘটনা। বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি ছড়িয়ে পড়েছে।

এছাড়া তীব্র ঠাণ্ডায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত চাপের মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে, যাতে মানুষ নিরাপদে থাকতে পারে এবং জরুরি সেবা দ্রুত পৌঁছে দিতে পারে।

সারা দেশের জন্য আবহাওয়া সংক্রান্ত এই সতর্কতা আরও কয়েকদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, তুষারঝড় ও বরফবৃষ্টি মানুষের যাতায়াত ও দৈনন্দিন জীবনে ব্যাপক বিঘ্ন ঘটাতে পারে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের প্রশাসন জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নিয়েছে এবং নিরাপত্তার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর