বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি

রিপোর্টার / ২২ বার
আপডেটের সময় : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের বিলাসবহুল বাসভবন ছেড়ে পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় এস্টেটে চলে গেছেন। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে তদন্ত ও চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। বর্তমানে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত সাবেক এই রাজপুত্রকে এপস্টাইন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সদ্য প্রকাশিত নথিতে তার উপস্থিতি ব্যাখ্যা করতে নতুন করে চাপের মুখে পড়তে হচ্ছে। লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিবিসির তথ্যমতে, ৬৫ বছর বয়সি অ্যান্ড্রু সোমবার রয়্যাল লজ ছেড়েছেন। তবে, বাকিংহাম প্যালেস এএফপিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক এই রাজপুত্রের ওপর চাপ আরও বেড়েছে। শুক্রবার ডিওজে প্রকাশিত এপস্টাইন সংক্রান্ত নতুন নথিতে তার নাম আসার পর পরিস্থিতি জটিল হয়।

এই প্রকাশের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, এপস্টাইনের অপরাধ সম্পর্কে যা জানেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত। অবশ্য অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনীত অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন।


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর