রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

রিপোর্টার / ৪৪ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

প্লেন বিধ্বস্ত হয়ে মারা গেছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার (৬৬)। দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও আরও চারজন নিহত হয়েছেন। ভারতের সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (ডিজিসিএ) থেকে প্রাথমিক প্রতিবেদনের বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ প্লেনটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে প্লেনটি রানওয়েতে আগুন ধরে যায়। ফ্লাইট রাডারের তথ্যানুসারে, প্লেনটি বারামতি বিমানবন্দরে দ্বিতীয়বার পৌঁছানোর চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাকবলিত প্লেনটি হলো ভারতের অন্যতম বৃহত্তম নন-শিডিউলড ফ্লাইট অপারেটর ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন একটি লিয়ারজেট ৪৫এক্সআর মডেলের। কানাডার কিউবেকে সদরদপ্তর থাকা নির্মাতা প্রতিষ্ঠান বোম্বারডিয়ার অ্যারোস্পেসের (১৯৯৮-২০০৯) নির্মিত লিয়ারজেট৪৫ এয়ারক্রাফটি একটি মাঝারি আকারের ব্যবসায়িক জেট। আটজন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন এই এয়ারক্রাফটের রেঞ্জ ২০০০-২২৩৫ নটিক্যাল মাইল।

দুটি হানিওয়েল টিএফই৭৩১ ইঞ্জিনের চালিত উড়োজাহাজটি ৫১ হাজার ফুট পর্যন্ত উড়তে পারে। এর ডানার বিস্তৃতি ৪৭ ফুট এবং ওজন ৯৭৫২ কেজি।

ভিএসআর ভেঞ্চার্স ব্যক্তিগত জেট চার্টার, হেলিকপ্টার ভাড়া, এয়ার অ্যাম্বুলেন্স এবং উড়োজাহাজ লিজিংয়ে অভিজ্ঞ। তাদের বহরে লিয়ারজেট৪৫এক্সআর, বিচক্রাফট সুপার কিং এয়ার বি২০০ এবং অগাস্তা১০৯ হেলিকপ্টারের মতো বিভিন্ন এয়ারক্রাফট রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর