সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপে নজিরবিহীন পাল্টা ব্যবস্থার দাবি বিশ্বশান্তি ঝুঁকিতে, বললেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করছেন ট্রাম্প: নেদারল্যান্ডস বিক্ষোভ-সহিংসতায় নিহত অন্তত ৫ হাজার, ইরানের স্বীকার ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ইরানে সাড়ে ১৬ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে আজ শাবানের চাঁদের সন্ধান হবে, শবে বরাত হতে পারে যেদিন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ

রিপোর্টার / ২৮ বার
আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। টোকিওগামী এ বিমানটি পরে সেখানে জরুরি অবতরণ করে। রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় বিমান প্রশাসন।

ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন, উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানে ২৭৫ যাত্রী ও ১৫ জন ক্রু ছিলেন। তবে তাদের মধ্যে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এক্সে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। বিমানবন্দরটি ওয়াশিংটন ডিসি থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের রাজধানীর প্রাণকেন্দ্র থেকে সবচেয়ে কাছের বিমানবন্দর। বোয়িং ৭৭৭-২০০ মডেলের বিমানটি ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৮০৩ নামে চালাত। কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, তারা এ ঘটনা তদন্ত করবে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানের ইঞ্জিনের একটি কভার আলাদা হয়ে যায় এবং এতে আগুন ধরে যায়। ওই আগুনের ফলে রানওয়ের পাশের ঘাসে আগুন ধরে। মেট্রোপলিটান ওয়াশিংটন বিমাবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

অপর একটি বিমানে এ বিমানের যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে বলে ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানিয়েছেন। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর