সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি

রিপোর্টার / ৩৮ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের হরিয়ানায় ঘন কুয়াশায় আলাদা কয়েকটি স্থানে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অসংখ্য যানবাহন। এরমধ্যে বাস, গাড়ি থেকে ট্রাক, মোটরসাইকেলসহ সব আছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে হরিয়ানায় কুয়াশায় ঢেকে যায় সবকিছু। এমন অবস্থায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর পেছন থেকে একের পর এক বাহন এসে সামনে থাকা বাহনকে ধাক্কা মারতে থাকে। এতে করে সেখানে দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের স্তূপ তৈরি হয়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিসার নামে একটি জায়গার জাতীয় সড়ক ৫২তে সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্য বাহন একটির গায়ে আরেকটি ধাক্কা দিতে থাকে।

তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। শুধুমাত্র এক মোটরসাইকেল চালক কিছুটা ব্যথা পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরেকটি বড় দুর্ঘটনা ঘটে জাতীয় মহাসড়ক ৩৫২তে। সেখানে তিন থেকে চারটি বাস একটি অপরটিকে ধাক্কা মারে। সেখানে কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে রোহতাক নামে আরেকটি জায়গায় ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনা ঘটে ১৫২ ডি মহাসড়ক মোড়ে। প্রথমে সেখানে একটি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা আরও গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রশাসনিক উদ্ধারকারী ও পুলিশ সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। হরিয়ানায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত পড়েছে। সেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর