শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

নয়াদিল্লির গুরুগ্রামে বাঞ্জি জাম্পিংয়ে রশি ছিঁড়ে যুবক গুরুতর আহত

রিপোর্টার / ৪১ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

এশিয়ান পোস্ট  ডেস্কঃ

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুগ্রামে একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিংয়ের সময় ২৩ বছর বয়সী এক যুবকের বাঞ্জি রশি ছিঁড়ে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার শিবপুরির থ্রিল ফ্যাক্টরি নামের এই পার্কে দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই যুবক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাঞ্জি জাম্পিংয়ের সময় মাঝ আকাশে হঠাৎ রশি ছিঁড়ে যায়। ওই যুবক প্রায় ৩৫ মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, রশি ছিঁড়ে পড়ার সময় ওই যুবকের বুকে গুরুতর আঘাত হয়েছে। নিচে থাকা একটি ভবনের টিনের চালের ওপর পড়ে যাওয়া তাকে দ্রুত চিকিৎসার জন্য হৃষিকেশের এইমসে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, যুবকটি টিনের চালের ওপর যন্ত্রণায় ছটফট করছেন।

দেশীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আহত যুবকের নাম সোনু কুমার। তার বাড়ি গুরুগ্রামে। পুলিশ জানিয়েছে, সোনু কুমারের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত এফআইআর দায়ের করা হয়নি।

উত্তরাখণ্ডের তেহরি গড়ওয়াল জেলার মুনি কি রেতি থানার পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কারিগরি দলকে তলব করেছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অপারেটরের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি সব নিয়ম মেনে চলছে কি না, তাও যাচাই করা হবে।

তেহরি গড়ওয়ালের জেলা ম্যাজিস্ট্রেট নিকিতা খান্ডেলওয়াল জানিয়েছেন, তারা এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত থ্রিল ফ্যাক্টরির সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে, অ্যাডভেঞ্চার কার্যক্রম পরিচালনাকারী সব প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে।

শিবপুরির থ্রিল ফ্যাক্টরিতে রোপ সাইক্লিং, এসসিএড জাম্প এবং রিভার্স বাঞ্জি জাম্পিংসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রম পরিচালিত হয়।

আকাশজমিন / আরআর

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর