রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ঢাকার মন্দির থেকে পুলিশের ৩০ রাউন্ড গুলি চুরি!

রিপোর্টার / ১০৩ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

এশিয়ানপোস্ট ডেস্কঃ

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার এবং এক উপ-পরিদর্শক ও সহকারী উপপরিদর্শকসহ মোট পাঁচ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, ‘কর্তব্যে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।’গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী যেকোনো সময় ঘুমিয়ে থাকা চারজন ফোর্স ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ছিল।

পরবর্তী সময়ে সকাল পৌনে ১০টায় পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে। চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া, বাড্ডা থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

গুলশান বিভাগের ডিসি তারেক মাহমুদ জানান, ‘শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের চুরি যাওয়া মালামাল ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এটি স্পষ্টত দায়িত্ব অবহেলা। সেজন্য বিভাগীয় পদক্ষেপ হিসেবে ওসি, এক এসআই, এক এএসআইসহ অভিযুক্ত ও দায়ী পাঁচ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এশিয়ানপোস্ট/ আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর