মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বিশ্ব বাঁশ দিবস আজ, কেন দিনটি পালিত হয়

রিপোর্টার / ১৫৯ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রতিবছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয়। অনেক দেশেই দিনটিকে গুরুত্ব দেওয়া হয়। একটি বহুমূখী উদ্ভিদের চেয়েও যে বাঁশ গুরুত্বপূর্ণ সেটি মনে করিয়ে দিতেই ১৮ সেপ্টেম্বরকে বাঁশ দিবস ঘোষণা করা হয়।

দিবসটির উৎপত্তি ও ইতিহাস

২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত ৮ম বিশ্ব বাঁশ কংগ্রেসে ‌‍‘বিশ্ব বাঁশ সংস্থা’ এই দিবসটির সূচনা করে। হাজার হাজার বছর ধরে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় বাসস্থান, কারুশিল্প, খাদ্য ও ঔষধের জন্য বাঁশ ব্যবহৃত হয়ে আসছে। এর বহুমুখী ব্যবহার বহু সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে আছে।

এ বছরের বাঁশ দিবসের প্রতিপাদ্য

২০২৫ সালের বিশ্ব বাঁশ দিবসের প্রতিপাদ্য হলো ‘পরবর্তী প্রজন্মের বাঁশ: সমাধান, উদ্ভাবন এবং নকশা’। এই প্রতিপাদ্যে আধুনিক স্থাপত্য, টেকসই পণ্য নকশা, পরিবেশ-বান্ধব প্যাকেজিং এবং অন্যান্য উদ্ভাবনী ক্ষেত্রে বাঁশের ব্যবহারকে উৎসাহিত করা হয়েছে, যা জলবায়ু এবং উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

এদিকে বাঁশ খুব দ্রুত বৃদ্ধি পায়, সহজে নতুন করে জন্মায় এবং এটি একটি নবায়নযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত। এটি মাটির ক্ষয়রোধে সাহায্য করে, ক্ষয়প্রাপ্ত জমির পুনরুদ্ধার ঘটায় এবং কার্বন ধরে রাখতে সহায়তা করে।

এছাড়া বাঁশের অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এটি কারিগর, ক্ষুদ্র শিল্প, আসবাবপত্র, কারুশিল্প এবং প্যাকেজিংয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। বাঁশের মাধ্যমে গ্রামীণ এলাকায় অনেকের কর্মসংস্থান এবং আয়ের সুযোগ হয়। সূত্র: ইন্ডিয়া টুডে

এশিয়ানপোস্ট /আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর