রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের জন্য সবাই প্রস্তুত, তবু কেন জনমনে সংশয় প্রবাসে থেকেও তারেক রহমানের রাজনৈতিক প্রভাব মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি ইরানের মতো হিজাব আইন— সাধারণ মানুষ চাইলে সমর্থন করবে জামায়াত খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের ইরান মিসাইল ব্যবহার করতে পারবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বাদ দিতে হবে এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

রাহুল গান্ধীকে চুমু দিয়ে থাপ্পড় খেলেন সমর্থক

রাজু / ১০২ বার
আপডেটের সময় : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

বিহারের পুর্নিয়া-আরারিয়ায় ‘ভোটার অধিকার যাত্রায়’ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ওই সময় নিরাপত্তা প্রটোকল টপকে এক সমর্থক রাহুল গান্ধীর কাছে চলে যান। তিনি তার কাঁধে চুমুও দেন। তবে রাহুলকে চুমু দিয়ে থাপ্পড় খেয়েছেন তিনি।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল মোটরসাইকেল বহর নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। তখনই একজন দৌড়ে তার কাছে চলে আসেন। তখন রাহুলের নিরাপত্তারক্ষীরা তাকে একটা ধাক্কা মারেন। সঙ্গে তাকে কয়েক দফা চড় মারেন তারা। এরপর রাহুলের কাছাকাছি যারাই চলে আসছিলেন তাদের ধাক্কা ও চড় মারছিলেন নিরাপত্তারক্ষীরা। গত ১৭ আগস্ট থেকে ১৬ দিনের ১ হাজার ৩০০ কিলোমিটারের ভোটার অধিকার যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। বিহারের নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে তিনি এ যাত্রা শুরু করেন।

বিহারের ২০টিরও বেশি বিভাগে যাত্রা করে আগামী ১ সেপ্টেম্বর পাটনায় একটি জনসভা করবেন রাহুল। সেখানেই ভোটার অধিকারের যাত্রা শেষ হবে। এদিকে ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জন করে ভারতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এককভাবে ক্ষমতায় আসতে সমর্থ হয়— তবে অনেকের ধারণা আগামী নির্বাচনে কংগ্রেসের আরও উত্থান হতে পারে।

রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির নির্বাচন কমিশনের একজন কট্টর সমালোচক। কয়েকদিন আগে তিনি ভোটার তালিকা প্রকাশ করে হৈ চৈ ফেলে দেন। এতে দেখা যায়, একজনের নাম একাধিকবার এসেছে। এক ঠিকানায় কয়েকশন ভোটার। অনেক ভোটারের পিতার নাম এক। সূত্র : ইন্ডিয়া টুডে

এশিয়ানপোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর