বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

কিমকে ধন্যবাদ জানালেন পুতিন

রিপোর্টার / ৭৩ বার
আপডেটের সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এবং উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ— উভয়েই এ তথ্য নিশ্চিত করেছে।

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, “ইউক্রেন যুদ্ধে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে গতকাল মঙ্গলবার টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বোচ্চ নেতা রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়া সবসময় রাশিয়া-উত্তর কোরিয়া বন্ধুত্বের স্পিরিটের প্রতি বিশ্বস্ত এবং ভবিষ্যতে যদি ফের কখনও প্রয়োজন হয়, তাহলে নিজের পূর্ণ সামর্থ্য নিয়ে রাশিয়ার পাশে থাকবে উত্তর কোরিয়া। উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে। দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেও দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে উল্লেখ করেছে কেসিএনএ।

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দু’টি দেশ সক্রিয়ভাবে রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে এবং সেনা-অস্ত্র দিয়ে সহায়তা করেছে সিরিয়া এবং উত্তর কোরিয়া। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু এবং এর ফলশ্রুতিতে গত বছল প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া সরে গেলেও উত্তর কোরিয়া এখনও রাশিয়ার পাশে আছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করেছে উত্তর কোরিয়া। দেশটির হাজারেরও বেশি সেনা এই যুদ্ধে নিহত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে হতে যাচ্ছে বৈঠক। সেই বৈঠকের আগে কিমকে ফোনকল করে ধন্যবাদ জানালেন পুতিন।

সূত্র : আরটি, এএফপি

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর