বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

রাশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

রাজু / ১১৪ বার
আপডেটের সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

স্মরণকালের শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার চারদিন পর আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। রোববার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩৫ ছিল বলে জানানো হয়েছিল। পরবর্তীতে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ ছিল বলে জানানো হয়েছে। জিএফজেড বলেছে, কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানা এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) ভূগর্ভে উৎপত্তি হয়েছে।

তবে কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ০ ছিল বলে জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে, গত বুধবার রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

১৯০০ সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ভূমিকম্পের রেকর্ড রাখা শুরু করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে যে ভূমিকম্পটি আঘাত হানে, বিধ্বংসী ক্ষমতা ও শক্তির নিরীখে সেটিকে ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে ঘোষণা করেছে ইউএসজিএস। সূত্র: রয়টার্স।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর