শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহযাত্রী নিহত

রাজু / ১৪৬ বার
আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। পাক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ শনিবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। দুর্ঘটনায় ওই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা। এরমধ্যে আজ শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তাদের জানাজার নামাজ সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

এরআগে এ বছর পবিত্র হজ করতে গিয়ে সৌদিতে ১৮ পাকিস্তানির মৃত্যু হয়। যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন। হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এরআগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিল।

সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকলে। এতে অনেকের প্রাণহানি ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮ বাংলাদেশি। সবমিলিয়ে বাস অ্যাক্সিডেন্ট করে প্রাণ গিয়েছিল ২০ জনের। সূত্র: এআরওয়াই নিউজ


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর