বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

আফ্রিকায় প্রথম সেনেগালের গণপরিবহনে যুক্ত হলো বৈদ্যুতিক বাস

রাজু / ৭৬ বার
আপডেটের সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকারে ২০২৪ সালে ‘বাস র‍্যাপিড ট্রানজিট’ বা বিআরটি প্রকল্প চালু হয়েছে। এর আওতায় চালু হওয়া বৈদ্যুতিক বাস যাতায়াতের সময় যেমন কমিয়েছে, তেমনি এটি আরামদায়কও। এর মাধ্যমে এই প্রথম আফ্রিকার কোনো দেশের গণপরিবহনের বহরে যুক্ত হলো বৈদ্যুতিক বাস। সেনেগাল ব্যতীত আর কোনো দেশে এখনও বৈদ্যুতিক বাসের ব্যবহার শুরু হয়নি।

বাসের যাত্রী আবাবাকার নিয়াং বলেন, “নতুন পরিষেবা সত্যিই কার্যকর। কারণ, এটি ভ্রমণের সময় কমায়, এছাড়া বাসগুলি ডিজেল বা পেট্রোলচালিত গাড়ির চেয়ে ভালো। বাসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আর পর্যাপ্ত জায়গাও আছে।” ডাকারের বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পটি একটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, যেখানে আন্তর্জাতিক সহায়তা আছে। বর্তমানে রাজধানী যাত্রী পরিষেবা দিচ্ছে বহরের সংখ্যা ১২১টি বৈদ্যুতিক বাস। এ বাসগুলো ডাকারের ১৪টি এলাকাকে যুক্ত করেছে।

টিকিট বিক্রেতা মায়মুনা গেই জানান, “যানজট এড়াতে এবং বাসে যাওয়ার জন্য এখন অনেকেই তাদের গাড়ি ছেড়ে দিচ্ছেন৷ এটা উন্নত অবকাঠামোর দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি পদক্ষেপ।” রাজধানী ডাকার এখন আরও সাইকেলবান্ধব। কারণ, নতুন বাস লেনের পাশে একটি প্রশস্ত সাইকেল পথও স্থাপন করা হয়েছে যেন আরও বেশি মানুষ গাড়ি ছেড়ে সাইকেল ব্যবহারে আগ্রহী হন।

ইব্রাহিমা গেই কাজের জন্য অনেকদিন ধরে ডাকারে সাইকেল চালাচ্ছেন। তবে এটা নিরাপদ পরিবহন নয়। ইব্রাহিমা গেই বলেন, “আপনাকে গাড়ির মাঝখান দিয়ে পথ বের করতে হয়, যা সাইকেল চালকদের জন্য সত্যিই বিপজ্জনক। সেনেগালে মানুষ খুব বেপরোয়াভাবে গাড়ি চালায়। তাই সাইকেলের নতুন পথ নিয়ে আমি সত্যিই খুশি। এটা অনেক বেশি নিরাপদ এবং দুর্ঘটনা এড়ানো সহজ হবে৷”

আফ্রিকার আর কোথাও ডাকারের মতো ই-বাস অবকাঠামো নেই। তাই ঘানার আক্রা এবং কেনিয়ার নাইরোবির মতো অন্যান্য প্রধান শহরগুলোও এটি অনুসরণ করতে চায়৷ ডাকারের ই-বাস পরিচালনার দায়িত্বে আছে সেনেগালের ডাকার মোবিলিটি কোম্পানি। এই কোম্পানিতে সরকারের ৩০ ভাগ অংশীদারিত্ব আছে।শহরের যানজট এবং দূষণ কমাতে সরকারের কৌশলের অংশ এই নতুন পরিষেবা।

ডাকার মোবিলিটির পরিবেশ কর্মকর্তা দিয়াখেরে ফায়ে জানান, “ই-বাসগুলো উল্লেখযোগ্যভাবে কার্বন নিঃসরণ কমায়, আর বাতাসের মান উন্নত করে৷ গবেষণা বলছে, ই-বাসগুলো প্রতিবছর পাঁচ কোটি ৯০ লাখ টন পর্যন্ত কার্বন ডাই-অক্সাইড সাশ্রয় করতে সক্ষম।” বৈদ্যুতিক বাসগুলো সৌরশক্তিতে চলে। বাসগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বেও আছে ডাকার মোবিলিটি। সবুজ ধারণার সাথে সঙ্গতি রেখে কোম্পানিটি পানিও টেকসইভাবে ব্যবহার করে থাকে।

দিয়াখেরে ফায়ে বলেন, “পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমাতে আমাদের গাড়ি ধোয়ার ব্যবস্থা এমন একটি মেশিনের সাথে কাজ করে, যা পানি পুনর্ব্যবহার করে। সে কারণে আমরা বাস পরিষ্কারের জন্য ব্যবহৃত ৮০ ভাগ পর্যন্ত পানি পুনর্ব্যবহার করতে পারি।”নতুন পরিষেবা অনেক নতুন চাকরির সুযোগও তৈরি করেছে৷ মামাদু ডিয়ালো ৭৫০ জন ব্যক্তির মধ্যে একজন যিনি বিআরটিতে স্থায়ীভাবে কাজ পেয়েছেন। তিনি বাসচালক হিসেবে কাজ করছেন। শিফট শেষে তিনি ব্যাটারি রিচার্জ করেন।

মামাদু ডিয়ালো বলেন, “ডিজেল বা পেট্রোলে চলা গাড়ির কম্বাশ্চন ইঞ্জিন শব্দ এবং বায়ু দূষণ করে। ই-বাসের সেগুলো কম হয়। আমাদের বাস চালকদের জন্য এটা গুরুত্বপূর্ণ৷ কারণ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। বস্তুত, নতুন এই বৈদ্যুতিক বাস ব্যবস্থাটি ডাকারের জন্য এক বিশাল উন্নতি। ‘আন্তর্জাতিক পরিবহণ ও উন্নয়ন নীতি ইনস্টিটিউট’ ডাকারের সড়ক পরিবহন কর্তৃপক্ষকে তাদের ২০২৫ সালের টেকসই পরিবহণ পুরস্কার দিয়েছে৷

এশিয়ান পোস্ট/আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর