রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

পাঁচ ঘণ্টা পর ফের গেটে আটকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব

রাজু / ১৩৫ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

এশিয়ান পোস্ট ডেস্কঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানে যাওয়া দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এখনো কাটেনি। প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর কলেজ থেকে বের হতে পারলেও ফের কলেজ গেটে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের মুখে উপদেষ্টাদের গাড়ি বেরোতে পারেনি। বাধ্য হয়ে ৩টা ৪৮ মিনিটে গাড়ি ঘুরিয়ে ফের কলেজ ক্যাম্পাসে ফেরত আনা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই মাইলস্টোন কলেজে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায়, আজ যখন সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শনে আসেন, তখন তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি পাহারায় তাদের বের করে আনার চেষ্টা করা হলেও, কলেজ গেট পার হওয়ার আগেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিয়াবাড়ী গোল চত্বরে আবারো রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং উপদেষ্টাদের গতিরোধ করে। শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে।

শিক্ষার্থীদের এই আকস্মিক অবরোধের কারণে উপদেষ্টাদের গাড়ি সামনে এগোতে পারেনি। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে ৩টা ৪৮ মিনিটে গাড়ি ঘুরিয়ে ফের মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভেতরে ফেরত আনা হয়। বর্তমানে উপদেষ্টারা কলেজের ভেতরেই অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা গোল চত্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

গত সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর কথঅ জানিয়েছে আইএসপিআর। তাদের তথ্য অনুযায়ী আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে শতাধিক।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর