বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভারতে করোনায় একদিনে মৃত ৪

রাজু / ১১০ বার
আপডেটের সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে ফের শুরু হয়েছে প্রাণঘাতী রোগ করোনার প্রাদুর্ভাব। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বেশ কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে এবং রোববার চার জনের মৃত্যু হয়েছে এই রোগে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ভারতে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৬১ জন। আর দৈনিক আক্রান্তের হিসেবে রোববার সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যে- ৪৪ জন। রাজ্যে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৩৩১ জন। মোট আক্রান্ত রোগীর সংখ্যা অবশ্য সবচেয়ে বেশি কেরালাতে। রাজ্য প্রশাসনসূত্রে জানা গেছে, ভারতের সর্বদক্ষিণের এই রাজ্যটিতে বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৩৫ জন। রোববার কেরালায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ জন।

এছাড়া রোববার দিল্লিতে ৪৭ জন (মোট আক্রান্ত ৪৮৩ জন) এবং মহারাষ্ট্রে ২১ জন (মোট আক্রান্ত ৫০৬ জন) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
ভারতের চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) মহাপরিচালক ড. রাজীব বাহেল দেশটির জাতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, ভারতে বর্তমানে করোনা ছড়িয়ে পড়ার মূল কারণ ওমিক্রন ভাইরাসের দু’টি সাব-ভ্যারিয়েন্ট- এনবি.১.৮.১ এবং এনএফ.৭। এই দু’টি সাব-ভ্যারিয়েন্টই অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন— তাদের বেশিরভাগই দু’টি সাব-ভ্যারিয়েন্টের যেকোনো একটিতে আক্রান্ত।

“বর্তমানে বিভিন্ন রাজ্যে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের নমুনা পরীক্ষা করে মোট ৬টি ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এগুলো হলো এলএফ.৭, এনবি.১.৮.১, এক্সএফজি, জেএন.১, এনএফ.৭ এবং এনবি.১.৮.১। এই ছয় ভাইরাসের মধ্যে সবচেয়ে কমন এনবি.১.৮.১ ও এনএফ.৭। উত্তর ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর রোগীদের অধিকংশই এই দুই সাব-ভ্যারিয়েন্টের কোনো একটিতে আক্রান্ত,” বলেছেন ড. রাজীব বাহেল।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য এবং মেডিকেল গবেষণা বিষয়ক মন্ত্রণালয় আয়ুশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতাপরাও যাদব টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “আমি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও আয়ুষ মন্ত্রণায়ের কর্মকর্তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যালোচনা করছি। বিভিন্ন রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। করোনা মহামারির সময় যেসব অবকাঠামো তৈরি করা হয়েছিল সেগুলো ফের সক্রিয় করা হচ্ছে। আইসিইউতে শয্যার সংখ্যা বাড়াতে সব রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে। বর্তমানে আমাদের যে প্রস্তুতি, তাতে করোনার যে কোনো বড় ঢেউ আমরা সামাল দিতে পারব।” সূত্র : টাইমস অব ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড

এশিয়ান পোস্ট/আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর