বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকলেন ১২০০ অভিবাসী

রাজু / ১১০ বার
আপডেটের সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে পা রেখেছেন প্রায় ১২০০ অভিবাসী। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী ১৮টি ছোট নৌকায় করে দেশটিতে পৌঁছেছেন। চলতি বছর এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা। রোববার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে একদিনে এতো বেশি সংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি স্কাই নিউজের একটি টকশোতে বলেন, “গত পাঁচ বছরে যুক্তরাজ্য তার সীমান্ত নিয়ন্ত্রণ হারিয়েছে।”

তিনি আরও বলেন, অভিবাসীদেরকে যেভাবে চোরাকারবারিরা ‘ট্যাক্সির মতো তুলে এনে’ চ্যানেল পার করাচ্ছে, তা খুবই ভয়ঙ্কর ও উদ্বেগজনক। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১৪ হাজার ৮১১ জন অভিবাসনপ্রত্যাশী চ্যানেল পার হয়েছেন, যা গত বছরের এই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। আর ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে)।

বিবিসি বলছে, ২০২৪ সালে চ্যানেল পেরিয়ে ৩৭ হাজারেরও বেশি লোক ব্রিটেনে এসেছিলেন, আর রেকর্ড সংখ্যক ৪৫ হাজার ৭৫৫ জন এসেছিলেন ২০২২ সালে। চ্যানেল পাড়ি দিয়ে একদিনে সবচেয়ে বেশি মানুষ আসার আগের রেকর্ড ছিল ২০২২ সালের ৩ সেপ্টেম্বর, সেদিন দেশটিতে ঢুকেছিলেন ১৩০৫ জন।

প্রতিরক্ষামন্ত্রী হিলি জানান, ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের একটি সমঝোতা হয়েছে। শনিবার ফরাসি কর্তৃপক্ষ ১৮৪ জনকে উদ্ধার করেছে এবং এখন তারা নতুন কৌশলে কাজ করতে শুরু করছে যাতে নৌকা ছাড়ার আগেই পাচারকারীদের আটকানো যায়।

 

তিনি বলেন, “আমাদের লক্ষ্য এখন ফরাসি কর্তৃপক্ষকে চাপ দিয়ে এই সমঝোতার বাস্তবায়ন ত্বরান্বিত করা, যাতে তারা শুধু তীরে নয়, পানিতেও এই অপরাধ বন্ধ করতে পারে।এদিকে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “এই বিপজ্জনক নৌকাযাত্রা বন্ধ করাই আমাদের সবার লক্ষ্য, কারণ এটা মানুষের জীবনের ঝুঁকি বাড়ায় এবং সীমান্ত নিরাপত্তা দুর্বল করে। মানবপাচারকারীরা এসব অসহায় মানুষের প্রাণ যাবে কিনা, তা নিয়ে ভাবে না—তারা শুধু টাকা চায়। আমরা তাদের ব্যবসার সব পর্যায়ে আঘাত হানতে এবং বিচারের মুখোমুখি করতে কিছুই বাদ রাখব না।”

ব্রিটিশ সরকার জানায়, এ লক্ষ্যে তারা একটি “গুরুত্বপূর্ণ এবং সুসংগঠিত পরিকল্পনা” হাতে নিয়েছে, যাতে এই চক্রগুলোর কার্যক্রম পুরোপুরি ভেঙে ফেলা যায়।

 

এশিয়ান পোস্ট/আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর