সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

আসাম, মিজোরাম, ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

রাজু / ১৩২ বার
আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রতিকূল আবহাওয়ার কারণে আসাম, মিজোরাম এবং ত্রিপুরার বেশ কিছু জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। বুধবার (২৮ মে) জারি করা সতর্কবার্তায় দুই থেকে তিন দিন আসামের পশ্চিম ও দক্ষিণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) সতর্ক করে বলেছে, বৃহস্পতিবার (২৯ মে) আসামের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকা রেড অ্যালার্টের আওতায় থাকবে। যেখানে বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার, যা ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বাকসা, বাজালি, বারপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতেও শুক্রবার (৩০ মে) বৈরী আবহাওয়া থাকতে পারে। গুয়াহাটিতে টানা ও তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আরএমসি। এর ফলে শহরে জলাবদ্ধতা, যানবাহন চলাচলে বিঘ্ন এবং গাছপালা ভেঙে পড়ার এবং স্থানীয়ভাবে ভূমিধসের ঝুঁকি; বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও পাহাড়ি এলাকায় বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

একইভাবে, ত্রিপুরার আবহাওয়া অফিস পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। পূর্বাভাস দিয়ে সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আরএমসি। বিচ্ছিন্ন এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাসের সতর্কতা জারি করেছে। সূত্র : নর্থওয়েস্ট নিউজ

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর