মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সাখাওয়াত হোসেন / ১৩৬ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যানসারটি ইতিমধ্যে তার হাড়েও ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে বলা হয়, ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে ক্যানসার।ক্যানসারটি বেশ আক্রমণাত্মক ধরনের, এবং তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯ — যা ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ক্যানসারের ইঙ্গিত দেয়।

আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন ২০২০: জো বাইডেন ২৭৩ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী  হয়েছেন - বিবিসির পূর্বাভাস - BBC News বাংলা

গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। এই স্কোর ক্যানসারের কোষের আকার, গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয়। ক্যানসার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে, তা এই স্কোর থেকে জানা যায়।

বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই ক্যানসার হরমোন-সংবেদনশীল। এর অর্থ হলো, এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে।

ক্যানসার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর