মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

একই হাসপাতালের ১৪ নার্স অন্তঃসত্ত্বা!

রাজু / ১০৮ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার একটি হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। শুধু তাই নয়, তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। উইসকনসিনের গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে এই অবাক করা ঘটনা ঘটেছে, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘটনার কথা জানিয়েছে। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সেন্ট ভিনসেন্ট হাসপাতাল, যা শিশুদের উন্নত চিকিৎসার জন্য সুপরিচিত, সেখানে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নারী সন্তান প্রসব করতে আসেন। আর সেই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নিবেদিতপ্রাণ নার্সরা। তবে এবার চিত্রটা ভিন্ন। সেই সেবিকা দলের ১৪ জন সদস্য একই সময়ে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন।

হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করবেন। আমাদের অন্যান্য নার্সরা তাদের জন্য খুবই উৎসাহিত। আর হাসপাতালে নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর। আমি অত্যন্ত আনন্দিত যে তারা সবাই একই সময়ে এই অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন এবং একে অপরের পাশে থাকবেন।

এই ঘটনা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের জন্য আনন্দের, তেমনি বিশ্বজুড়ে বহু মানুষের কাছে বিস্ময়ের সৃষ্টি করেছে। একই কর্মস্থলে এতজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যিই বিরল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর