শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

৩০০ কিলোমিটার পথ ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

রিপোর্টার / ৫১ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

অদম্য ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার সম্বলপুর জেলার মোদিপাড়া গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী বাবু লোহার। পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য নিজে ভ্যান চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ভালোবাসার এই অনন্য নজির স্থাপন করেছেন তিনি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্বলপুরের মোদিপাড়ার বাসিন্দা বাবু লোহার। তার ৭০ বছর বয়সী স্ত্রী জ্যোতি স্ট্রোকে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকরা তাকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসসিবিএমসিএইচ) নেওয়ার পরামর্শ দেন।

আর্থিক সঙ্কটের কারণে অ্যাম্বুল্যান্স ভাড়া করা সম্ভব না হওয়ায় তিনি নিজের ভ্যানকেই অস্থায়ী অ্যাম্বুলেন্সে রূপান্তর করেন। স্ত্রীর যাতে কষ্ট না হয়, সে জন্য ভ্যানের ওপর বিছিয়ে দেন পুরোনো তোষক।

পরে সম্বলপুর থেকে যাত্রা শুরুর পর কটক পৌঁছাতে বাবু লোহারের সময় লেগে যায় প্রায় ৯ দিন। দিনে ভ্যান চালিয়ে রাতে রাস্তার ধারের দোকানের পাশে ঘুমাতেন তারা। এক সপ্তাহের বেশি সময় ধরে এভাবেই স্ত্রীকে নিয়ে হাসপাতাল যাত্রা শেষ করেন তিনি। হাসপাতালে পৌঁছে জ্যোতি টানা দুই মাস চিকিৎসা নেন।

চিকিৎসা শেষে ১৯ জানুয়ারি তারা বাড়ির পথে রওনা হন। কিন্তু চৌদ্বার এলাকায় একটি গাড়ির ধাক্কায় তাদের ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। এতে জ্যোতি গুরুতর আহত হন এবং কাছের একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে হয় তাকে।

চিকিৎসা শেষে বাবু লোহার আবারও যাত্রা শুরুর প্রস্তুতি নেন। তিনি বলেন, আমাদের আর কেউ নেই। আমরা দু’জনই একে অপরের ভরসা।

এই ঘটনা স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের মন ছুঁয়ে যায়। চিকিৎসক ডা. বিকাশ চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেন যাতে এই দম্পতি নিরাপদে বাড়ি ফিরতে পারেন। স্ত্রীর জন্য বাবু লোহারের এই অসামান্য আত্মত্যাগ ও ভালোবাসা ওই অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর