রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

রিপোর্টার / ১২ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শনিবার এটি নিখোঁজ হয়। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) এটির ধ্বংসাবশেষ মিলেছে। ছোট আকৃতির এ বিমানটিতে ১১ জন যাত্রী ছিলেন। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার ইয়োগইয়াকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েশি প্রদেশের মাকাসসার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। এরপর এটি রাডার থেকে হারিয়ে যায়।

উদ্ধারকারীরা রোববার সকালে হেলিকপ্টার থেকে বুলুসারারুং পাহাড়ের পাদদেশে সকালে বিমানের জানালার ধ্বংসাবশেষ দেখতে পান বলে জানিয়েছেন মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার।

আরিফ বলেছেন, “বিমানের মূল অংশগুলো খুঁজে পাওয়ায় আমাদের অনুসন্ধান এলাকা অনেকখানি কমে এসেছে, যা তল্লাশি অভিযানকে আরও সুনির্দিষ্ট করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। আমাদের যৌথ উদ্ধারকারী দল এখন মূল নজর দিচ্ছে নিখোঁজদের সন্ধানে—বিশেষ করে যারা এখনো জীবিত থাকতে পারেন, তাদের খুঁজে বের করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের এই টিআর ৪২-৫০০ টার্বোপ্রপ বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পাহাড়ি জেলা মারোসের লেয়াং-লেয়াং এলাকায়।

বিমানটিতে আটজন ক্রু এবং তিনজন সাধারণ যাত্রী ছিলেন। তারা ইন্দোনেশিয়ার সমুদ্র ও মৎস বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা। তারা বিমান থেকে সমুদ্রে নজরদারির অংশ হিসেবে বিমানটিতে ছিলেন। ঘন কুয়াশা ও পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে উদ্ধার অভিযান চালাতে উদ্ধারকারীদের হিমশিম খেতে হচ্ছে। সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর