সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

রিপোর্টার / ৪০ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

বিখ্যাত অভিনেত্রী ফেন বিংবিংয়ের চেহারার মতো নিজের চেহারা করতে প্রায় ৮ মিলিয়ন ইউয়ান খরচ করেছেন চীনা তরুণী হি চেংসি। যা বাংলাদেশি অর্থে ১২ কোটি টাকার সমান। তবে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে পড়েছেন তিনি। কারণ ওই অভিনেত্রীর খ্যাতিতে ভাটা পড়েছে। এতে করে সার্জারি করে চেহারা বদলে ফেলা এই তরুণীকে নিজের জীবনে পরিবর্তন আনতে হয়েছে। তিনি ওই নায়িকার ‘লাইফ স্টাইলের’ প্রতি এতটাই আসক্ত ছিলেন যে, নিজের বয়ফ্রেন্ডের চেহারাও সার্জারি করে ওই নায়িকার বয়ফ্রেন্ডের চেহারার মতো করিয়েছেন তিনি। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই তরুণী সংবাদমাধ্যমটিকে বলেছেন, “আমি ফেনের মতো হতে চেয়েছিলাম।”

৪৪ বছর বয়সী ফেন এক দশক আগে চীনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। নিজের অন্যন্য চেহারার জন্য খ্যাতি ছিল তার। হি চেংসি জানিয়েছেন, তার বাবা-মা প্রথমে সার্জারি করতে দিতে রাজি ছিলেন না। কিন্তু আত্মহত্যার হুমকি দিয়ে তাদের অর্থ দিতে বাধ্য করেছেন তিনি। বিত্তশালী হিং চেংসি ২০০৮ সাল থেকে শুরু করে ২০১৬ সাল পর্যন্ত ৩৭ বার নিজের মুখের ওপর সার্জারি করিয়েছেন।

ফেন বিংবিংয়ের মতো চেহারা হওয়ার পর ২০১৬ সালের দিকে ভাইরাল হন তিনি। ওই বছর একটি দেশটির জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তখন তাকে সবাই চেনা শুরু করে। এরপর বিভিন্ন নাটক ও অন্যান্য পোগ্রামে ডাক পেতে থাকেন তিনি।

তার ওপর যেসব চিকিৎসক সার্জারি করেছেন তাদের মধ্যে শি শিয়াওকুয়ান নামে একজনের প্রেমে পড়েন তিনি। তারা পরবর্তীতে আসল অভিনেত্রীর ‘নকল’ হিসেবে বিভিন্ন জায়গায় যেতে থাকেন। তবে ২০১৮ সালে হি বিংবিং ট্যাক্স ক্যালেঙ্কারিতে ফাঁসেন। এরপর চীনে অভিনেত্রীর কাজ করার ক্ষেত্রে তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এটির প্রভাব পড়ে হি-এর ওপরও। তাকে আর আগের মতো কেউ অভিনয়ের জন্য ডাকছিলেন না। একটা সময় তিনি ফ্যাশন ডিজাইনে যুক্ত হন। তবে ট্যাক্স ক্যালেঙ্কারিতে জড়ানো অভিনেত্রীর মতো চেহারা হওয়ায় মানুষের ঘৃণার পাত্রে পরিণত হন তিনি। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর