সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’: শশী থারুর

রিপোর্টার / ৩০ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে “খুবই উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। তিনি বলেন, এই রায় তাকে আতঙ্কিত করেছে এবং এটি একটি নেতিবাচক ঘটনা।
গত ১৭ নভেম্বর ঢাকার একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।
শশী থারুর সাংবাদিকদের বলেন, “আমি দেশের ভেতরে হোক বা বাইরে — মৃত্যুদণ্ডের পক্ষে নই। এটি আমাকে বিশেষভাবে উদ্বিগ্ন করেছে। অন্য দেশের বিচার ব্যবস্থার বিষয়ে মন্তব্য করা ঠিক নয়, তবে এটিকে ইতিবাচক ঘটনা মনে করা যায় না।”
এর আগে একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন। পাশাপাশি, হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসব সম্পদ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য দুইবার অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত এখন পর্যন্ত সাড়া দেয়নি। যদিও দুই দেশের মধ্যে অপরাধীদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভারতকে জটিল পরিস্থিতিতে ফেলেছে। কারণ, তারা যদি তাকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশ এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে গ্রহণ করবে, যা দুই দেশের সম্পর্ক আরও অবনতি করতে পারে।
তবে ক্ষমতাসীন অবস্থায় শেখ হাসিনা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোও তাকে ফেরত পাঠাতে আগ্রহী নয়।
এই পরিস্থিতি ভারতকে এখন বেকায়দায় ফেলেছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যত অনিশ্চিত করে তুলেছে।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর