সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

পাকিস্তানকে হাঁটু গেড়ে বসাতে সাহায্য করেছে বিক্রান্ত: মোদি

রিপোর্টার / ৬২ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

অনলাইন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করেছেন। তিনি দাবি করেছেন, এই রণতরী ভারতের সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক এবং অপারেশন সিন্দুর চলাকালে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি তার বার্ষিক ঐতিহ্য অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে উদযাপন করেছেন। তিনি আইএনএস বিক্রান্তে গিয়ে নৌবাহিনীর শতাধিক সদস্যের সঙ্গে উৎসব উদযাপন করেন। রণতরীটি সে সময় গোয়া ও কর্ণাটকের কারওয়ার উপকূলে অবস্থান করছিল।

মোদি নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, “আজকের দিনটি অসাধারণ, এই দৃশ্য অবিস্মরণীয়। একদিকে অসীম সাগর, অন্যদিকে ভারতের বীর সন্তানরা, এ দৃশ্য অনন্য।” তিনি আরও বলেন, “এক পাশে অনন্ত দিগন্ত ও অসীম আকাশ, অন্য পাশে বিশাল আইএনএস বিক্রান্ত। এটি অসীম শক্তির প্রতীক। সাগরের পানিতে সূর্যের আলো ঠিক সেই দীপাবলির প্রদীপের মতো, যা দেশরক্ষার জন্য জ্বালিয়েছেন।”

তিনি উল্লেখ করেন, দেশের প্রযুক্তি ও দক্ষতায় নির্মিত আইএনএস বিক্রান্ত ভারতের সামরিক সক্ষমতার প্রতীক। মোদির দাবি, “অপারেশন সিন্দুর চলাকালে কয়েক দিনের মধ্যেই এই রণতরী পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল।” তিনি তিন বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ভূমিকাও তুলে ধরেন।

মোদি বলেন, “আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি একবিংশ শতকের ভারতের পরিশ্রম, প্রতিভা ও প্রভাবের জীবন্ত সাক্ষ্য।” তিনি আরও জানান, “গত রাত আমি বিক্রান্তে কাটিয়েছি। আমি দেখেছি, আপনাদের মধ্যে কতটা শক্তি ও উদ্দীপনা রয়েছে। দেশাত্মবোধক গান শুনে ও অপারেশন সিন্দুরের কাহিনী জানার সময় বুঝেছি—যুদ্ধে দাঁড়িয়ে একজন জওয়ান যা অনুভব করে, তা ভাষায় প্রকাশ করা যায় না।”

তিনি বলেন, এই দীপাবলি উদযাপন ছিল বিশেষ, কারণ তা তিনি নৌবাহিনীর সদস্যদের সঙ্গে উদযাপন করেছেন এবং ভারতের সামরিক শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে দেখেছেন।

এশিয়ানপোস্ট / আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর