মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

রিপোর্টার / ৮২ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রোববার গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত স্থানে আঘাত হেনেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লাখিশ ও আশদোদ এলাকায় কিছুক্ষণ আগে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পর উত্তর গাজা থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলের বিমানবাহিনী। অন্যটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে গাজা থেকে ইসরায়েলে কোন গোষ্ঠী হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু হওয়ায় ইসরায়েলে এই ধরনের হামলার ঘটনাকে একেবারে কমে গেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ইসরায়েলি হামলায় রোববার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শনিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে কেঁপে উঠেছে গাজা উপত্যকা। উপত্যকায় বিমান হামলার মাঝেই ইসরায়েলের সেনাবাহিনী স্থল অভিযান জোরদার করেছে।

প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা দখলের চেষ্টায় টানা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের নির্বিচার হামলায় পুরো  ফিলিস্তিনি ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার ইসরায়েলি হামলায় গাজা উপত্যকাজুড়ে প্রায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের অধিকাংশই গাজা শহরের বাসিন্দা। সূত্র: এএফপি।

এশিয়ানপোস্ট /আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর