মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বছরের শেষ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ থেকে দেখা যাবে?

রিপোর্টার / ৮১ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র কয়েকদিন আগে রক্তিম চন্দ্রগ্রহণ উপভোগ করেন পুরো বিশ্বের মানুষ। বিরল এ প্রাকৃতিক ঘটনা খালি চোখেই দেখা গিয়েছিল। চন্দ্রগ্রহণের পর এবার বিশ্ববাসী প্রত্যক্ষ করতে যাচ্ছে ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ। আজ রোববার (২১ সেপ্টেম্বর) চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসবে। এরফলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে সূর্যকে কিছু সময়ের জন্য ঢেকে দেবে। এতে করে সূর্যের আলো নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যায় না।। আজকে আংশিক সূর্যগ্রহণ হবে। তবে এ সূর্যগ্রহণটি বাংলাদেশের মানুষ সরাসরি দেখতে পারবেন না। তাদের টিভির পর্দায় জ্যোতিবির্জ্ঞানের এই সৌন্দর্য উপভোগ করতে হবে।

যেসব মানুষ অ্যান্টার্টিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে বাস করেন তারা হয় আজকের সূর্যগ্রহণটি দেখতে পারবেন। এরমধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টার্টিকা এবং প্রশান্ত মহাসাগরের বেশ কয়েকটি দ্বীপ থেকে স্পষ্টভাবে সূর্যগ্রহণটি দেখা যাবে।

সূর্যগ্রহণটি কখন হবে?

বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে সূর্যগ্রহণটি শুরু হবে   সর্বোচ্চ গ্রহণ হবে কাল রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। এটি প্রায় ৪ ঘণ্টা স্থায়ী হবে।

খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয়

সূর্যগ্রহণের সময় সূর্যের উজ্জ্বলতা কমে গেলেও, এর থেকে আসা অতিবেগুনি ও ইনফ্রারেড রশ্মি তখনও অনেক শক্তিশালী থাকে। খালি চোখে বা সাধারণ সানগ্লাস ব্যবহার করে সূর্যের দিকে তাকালে এই ক্ষতিকর রশ্মিগুলো সরাসরি চোখের রেটিনায় আঘাত করে। এতে রেটিনার কোষগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যাকে বলা হয় সোলার রেটিনোপ্যাথি। এর ফলে স্থায়ী অন্ধত্ব বা চোখে দীর্ঘমেয়াদি ক্ষতির মতো গুরুতর সমস্যা হতে পারে। চোখের ভেতরে ব্যথার অনুভূতি না থাকায় আপনি তাৎক্ষণিক কোনো কষ্ট বুঝবেন না, কিন্তু ক্ষতি ততক্ষণে হয়ে যাবে। ফলে খালি চোখে কখনই সূর্যগ্রহণ দেখা উচিত নয়।

এশিয়ানপোস্ট /আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর