মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

সৌদির আকাশসীমা ব্যবহার করে কাতারে হামলা চালায় ইসরায়েল

রিপোর্টার / ৪৬ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, সৌদি আরবের আকাশসীমার ওপর দিয়ে মিসাইল নিক্ষেপ করা হয় দোহায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান লোহিত সাগর থেকে কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায়। ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল এ অভিযানে আটটি এফ-১৫ এবং চারটি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করে। তবে কোনও আরব দেশের আকাশসীমায় প্রবেশ করেনি তারা।

হামলার শিকার একটি ভবন পরিদর্শনকারী সাংবাদিক জানান, ভবনের মধ্যবর্তী তলা ও নিচতলার ডানদিকের অংশ ধ্বংস হয়ে গেছে। মার্কিন কর্মকর্তারা জানান, কাতার আরব উপদ্বীপের অন্য পাশে থাকায় ইসরায়েল দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। মিসাইলটি মহাকাশে পাঠানো হয় সৌদি আকাশসীমা লঙ্ঘন এড়াতে।

মার্কিন সেন্সর মিসাইল উৎক্ষেপণের তাপ ও গতিপথ শনাক্ত করে নিশ্চিত হয় যে লক্ষ্যবস্তু ছিল দোহা। হামলার নিন্দা জানালেও সৌদি আরব নিজেদের আকাশসীমা ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করেনি। এক বিবৃতিতে রিয়াদ জানায়, ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন ও সব ধরনের মানদণ্ডের নগ্ন লঙ্ঘন।

প্রতিবেদনে আরও বলা হয়, কাতারে হামলার বিষয়টি ট্রাম্প প্রশাসনকে শেষ মুহূর্ত পর্যন্ত জানানো হয়নি। মাত্র কয়েক মিনিট আগে মার্কিন সেনাদের অবহিত করা হয়। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, “সেসময় হামলা থামানোর আর কোনও উপায় ছিল না।”

এদিকে হামাস দাবি করেছে, এই হামলায় তাদের ভারপ্রাপ্ত নেতা খলিল আল-হাইয়া বেঁচে গেছেন। ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, কোনো শীর্ষ হামাস নেতা নিহত না হওয়ায় তাদের উদ্বেগ বেড়েছে।

এশিয়ানপোস্ট /আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর