মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বিদেশি মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে

রাজু / ৭৭ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

বিদেশি মুদ্রার বিপরীতে গত চার বছরে আফগান মুদ্রার মান ২১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আফগান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী জানিয়েছেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যারমধ্যে রয়েছে মুদ্রার মান বৃদ্ধি করা, ব্যাংকিং খাতকে প্রসারিত করা এবং অর্থনৈতিক সহায়তা বাড়ানো।

হাসিবুল্লাহ বলেছেন, “গত বছর বিদেশী মুদ্রার বিপরীতে আফগানির মান ০ দশমিক ৭৯ শতাংশ ইতিবাচক ছিল। বিশেষ করে ডলারের বিপরীতে। যা নির্দেশ করে আমাদের মুদ্রা স্থিতিশীল আছে। আমার প্রচেষ্টা হলো মুদ্রার মান এমনভাবে ধরা রাখা যেন ভবিষ্যতে এটি খুব বেশি ওঠানামা না করে।”

তিনি জানিয়েছেন, বিশ্বের ২০০টি ব্যাংকের সঙ্গে এ মুহূর্তে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করছে। তারা এ সংখ্যা আরও অনেক বাড়াতে চান। যেন ব্যবসায়ীরা আন্তর্জাতিক মণ্ডলে তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারেন।

কয়েকজন অর্থনীতি বিশেষজ্ঞ জানিয়েছেন, গত চার বছর ধরে আফগানিস্তানের ব্যাংকিং খাতে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। যদি বিশ্বের অন্যান্য ব্যাংকের সঙ্গে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক বৃদ্ধি করতে পারে তাহলে এসব সমস্যা দূর হতে পারে। এছাড়া দেশটির বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকরা সবসময় সেবা পান না বলে অভিযোগ করেছেন অনেকে।

ওমিড হাইদার নামে এক ব্যবসায়ী বলেছেন, “আফগান ব্যাংকিং খাতে আমরা ব্যবসায়ীরা বর্তমানে যে সমস্যা মোকাবিলা করছি সেটি হলো বেসরকারি ব্যাংকগুলো আমাদের সরকারি ব্যাংককে সহায়তা করছে না। যে সময়ই আমরা বেসরকারি ব্যাংকে অর্থ ডিপোজিট করি, তারা কয়েক মাস এটি ছাড় দেয় না। আমি সরকারের প্রতি অনুরোধ করব তারা বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি করে এমন একটি ম্যাকানজিম তৈরি করুক যেন আমরা সহজে অর্থ উত্তোলন করতে পারি।” সূত্র: তোলো নিউজ

এশিয়ানপোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর