রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গাজায় আরও ১০০ টন সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

রিপোর্টার / ১২২ বার
আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ২২ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে কার্যত অবরোধও জারি রেখেছে। এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমন অবস্থায় আবারও বিপুল পরিমাণ সহায়তা নিয়ে গাজার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। দেশটি গাজায় আরও ১০০ টন সহায়তা পাঠাচ্ছে।

এই সহায়তার মধ্যে ‘রেডি-টু-ইট’ খাবারের পাশাপাশি শিশুদের খাবার ও ওষুধ রয়েছে। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ নির্দেশে গাজায় মানবিক সহায়তার আরেকটি চালান পাঠানো হচ্ছে সোমবার।

রোববার এক অনুষ্ঠানে এই সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, এনডিএমএ এবং আলখিদমাত ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখা অনুসারে টেকসই দুই-রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন।

 

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “পাকিস্তান এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং তাদের প্রয়োজন মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে”। তিনি সময়মতো সহায়তা পাঠানোর জন্য এনডিএমএ, আলখিদমাত ফাউন্ডেশন ও অন্যান্য কল্যাণমূলক সংস্থার প্রশংসা করেন। অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশটির জনগণের পক্ষ থেকে পাকিস্তানি জনগণের সহানুভূতি ও উদারতার জন্য কৃতজ্ঞতা জানান।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, এই নিয়ে গাজায় সহায়তার ১৭তম চালান পাঠাচ্ছে পাকিস্তান। ১০০ টন ওজনের এই চালানটি সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে রওনা দেবে। মোট ২০০ টন সহায়তা পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে এই চালানটি যাচ্ছে। বাকি ১০০ টন সামনের দিনগুলোতে পাঠানো হবে।

 

সবশেষ চালানে রয়েছে ৬৫ টন রেডি-টু-ইট খাবার, শিশুদের জন্য ২০ টন গুঁড়া দুধ, ৫ টন বিস্কুট এবং ১০ টন ওষুধ। এই চালান পাঠানোর পর গাজায় পাকিস্তানের মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭১৫ টনে। পরবর্তী চালানটি গেলে তা বেড়ে হবে ১ হাজার ৮১৫ টন।

 

এশিয়ান পোস্ট/আরজে

 

 


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর