বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

জাপানের বাজারে স্মার্ট টয়লেট, যে যে কাজ করে দেবে এটি

রিপোর্টার / ১০৩ বার
আপডেটের সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

জাপানের বাজারে স্মার্ট টয়লেট নিয়ে এসেছে টোটো নামে একটি কোম্পানি। যা গতকাল শনিবার (১ আগস্ট) থেকে বিক্রি শুরু হয়েছে। এই টয়লেটটি অন্য সাধারণ টয়লেটের চেয়ে পুরোপুরি ভিন্ন। এটি শুধুমাত্র প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্যই ব্যবহৃত হবে না। এটিতে লাগানো থাকবে একটি সেন্সর। যেটি মানুষের মলের রঙ, কতটুকু শক্ত ও পরিমাণ নিরূপণ করবে। মূলত যেসব মানুষ স্বাস্থ্য সচেতন তাদের জন্য এ টয়লেটটি তৈরি করা হয়েছে।

টোটো কোম্পানি জানিয়েছে, জাপানে এবারই প্রথমবারের মতো সাধারণ বাড়ির জন্য এ টয়লেট বাজারে আনা হচ্ছে। তাদের সর্বাধুনিক ‘নিয়োরেস্ট’ সিরিজের দুটি মডেলে এ প্রযুক্তি থাকবে।

স্মার্ট টয়লেটের দাম কেমন হবে

খুচরা পর্যায়ে এ টয়লেটের দাম ধরা হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৯০০ জাপানি ইয়েন। যা বাংলাদেশি অর্থে ৪ লাখ টাকার বেশি। অর্থাৎ যারা স্মার্ট টয়লেট ব্যবহার করতে চান তাদের বেশ বড় পরিমাণ একটি অর্থ খরচ করতে হবে। কোম্পানিটির প্রত্যাশা তারা বছরে ৭ হাজার ৩০০টি টয়লেট বিক্রি করতে পারবে।

কীভাবে কাজ করবে টয়লেটটি

টয়লেটের ভেতর তৈরি করা হয়েছে একটি এলইডি। যা মল বের হওয়ার সময় সেটির ওপর আলো ফেলে। এরপর এটির ভেতর থাকা সেন্সর প্রতিফলিত আলোটি রিসিভ করবে। এরমাধ্যমে মলের আকার, পরিমাণসহ অন্যান্য বিষয়গুলো পরিমাপ করে। স্মার্ট টয়লেটে মলের রঙ তিনটি রঙে, কঠোরতা সাতটি স্তরে এবং আয়তন তিনটি স্তরে পরিমাপ করা হয়। সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর