রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

রাশিয়ার হ্রদে আছড়ে পড়ল ইউক্রেনের কামিকাজি ড্রোন

রিপোর্টার / ১৫৪ বার
আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার হ্রদে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি কামিকাজি ড্রোন। সামাজিক যোগাযোগমাধ্যমে ড্রোনটির হ্রদে পতিত হয়ে বিস্ফোরিত হওয়ার দৃশ্যটি ছড়িয়ে পড়েছে।

এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে আকাশে উড়তে থাকা একটি ড্রোন ব্রায়ানস্ক শহরের ওরলিক হ্রদে আছড়ে পড়ে, তারপর বিস্ফোরিত হয়। পরে নমুনা পরীক্ষা করে জানা যায় যে এটি একটি কামিকাজি ড্রোন ছিল এবং এটির মালিক ইউক্রেনীয় সেনাবাহিনী। একজন স্থানীয় মৎসজীবী নিজের মোবাইল ফোনে ড্রোনটি পতনের দৃশ্য ধারণ করেছিলেন।

কামিকাজি ড্রোন বেশ বিধ্বংসী সমরাস্ত্র। লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাওয়ার জন্য এটি ‘সুইসাইড ড্রোন’ নামেও পরিচিত। রাজধানী মস্কো থেকে ব্রায়ানস্ক শহর ৩৭৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত ব্রায়নস্ক শহর। সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন উভয়েই পরস্পরের ভূখণ্ডের একদম ভিতরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। ধারণা করা হচ্ছে, ড্রোনটি মস্কো, ব্রায়নস্ক বা দুই শহরের মাঝখানে অবস্থিত কোনো স্থাপনাকে লক্ষ্য করে ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী; কিন্তু যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সেটি।

বৃহস্পতিবার যেদিন ওরলিক হ্রদে পতিত হয়ে বিস্ফেরিত হলো ইউক্রেনীয় ড্রোনটি, সেদিনই ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের একটি ডিপো এবং সামরিক বাহিনীর একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। সূত্র : আরটি

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর