রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইংল্যান্ড-ওয়েলসে ফের জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

রিপোর্টার / ১৬২ বার
আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইংল্যান্ড ও ওয়েলসে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ জন শিশুর নাম ‘মুহাম্মদ’ রাখা হয়েছিল।

অপরদিকে দ্বিতীয় জনপ্রিয় নাম ছিল নোয়াহ। গত বছর ইংল্যান্ড-ওয়েলসে ৪ হাজার ১৩৯ টি শিশুর নাম নোয়াহ রেখেছিলেন তাদের বাবা-মা। এরপর যথাক্রমে রয়েছে অলিভার, আর্থার এবং লিও। ২০২৩ সালে প্রথমবার নোয়াহ নামকে টপকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে মুহাম্মদ নামটি।

অপরদিকে দেশ দুটিতে মেয়ে শিশুদের ক্ষেত্রে অলিভিয়া নামটি শীর্ষস্থানে রয়েছে। এরপর যথাক্রমে আছে অ্যামেলিয়া, লিলি, ইসলা এবং ইভি।

যুক্তরাজ্যে ১৯২৪ সালে প্রথম ‘মোহাম্মদ’— ইংরেজিতে ‘Mohammad’ নামটি সর্বপ্রথম জনপ্রিয়তার সেরা ১০০ তালিকায় জায়গা করে নেয়। ওই বছর এটি ৯১তম জনপ্রিয় নাম ছিল। তবে এর কিছুদিন পর নামটির ব্যবহার কমে যায়।

১৯৬০ সালের দিকে মুহাম্মদ নামটি আবারও জনপ্রিয় হওয়া শুরু করে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও অন্যান্য দ্বন্দ্বের পর অনেক অভিবাসী ব্রিটেনে আসার পর সেখানে নামটির প্রচলন আবার শুরু হয়।

তবে তখন থেকে ‘মোহাম্মদের’ বদলে ‘মুহাম্মদ’ নামটি জনপ্রিয় হতে শুরু করে। ইংরেজিতে যা ‘Muhammad’ হিসেবে লেখা হয়। ১৯৮০ সালের দিকে মুহাম্মদ নামটি আবারও জনপ্রিয়তার সেরা একশরও মধ্যে চলে আসে।

ব্রিটেনে মুসলিম অভিবাসীর সংখ্যা বৃদ্ধি ‘মুহাম্মদ’ নাম সবচেয়ে জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে বলে ধারণা করা হয়।

অপরদিকে আর্থার এবং আর্চি এখনো ব্রিটেনে জনপ্রিয় নাম হিসেবে রয়ে গেছে। এছাড়া জর্জ এবং থিয়োডরের মতো পুরোনো নামগুলো এখনো সেরা ১০-এ রয়েছে। কিন্তু রজার, স্টিভ, কলিন এবং কেইথের মতো নামগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো সেরা একশর মধ্যেও নেই। সূত্র: দ্য এক্সপ্রেস

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর