রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

জম্মু-কাশ্মিরে ‘অপারেশন মহাদেব’ শুরু করল ভারত, নিহত ৩

রিপোর্টার / ২০৬ বার
আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি অরণ্যে ‘অপারেশন মহাদেব’ শুরু করেছে ভারতের সেনা- আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু-কাশ্মির পুলিশ। অভিযানে ইতোমধ্যে ৩ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত তিনজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ডের চিনার কোর। এরা হলেন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। সেনা ও পুলিশসূত্রে জানা গেছে এই তিনজনই পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (লেট)-এর সদস্য ছিলেন। সুলেমান ছিলেন এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং নেতৃস্থানীয়।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, নিহত সুলেমান তার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন বলে দাবি করেছে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। তবে এ ব্যাপারে সেনা বা পুলিশসূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে ভারতের সেনাসূত্রে জানা গেছে নিহতরা কেউই জম্মু-কাশ্মিরের বাসিন্দা ছিলেন না। পাকিস্তান নিয়ন্ত্রিতক কাশ্মির থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তারা। কারণ, গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি সীমান্ত পেরিয়ে প্রায় ১৫০ জন জঙ্গি এ দেশে অনুপ্রবেশ করেছে। তারা ওই অঞ্চলেই আত্মগোপন করে রয়েছে। তাদের ধরতেই মূলত শুরু হয়েছে অভিযান বলে খবর।

ভারতীয় জম্মু-কাশ্মির কমান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি গোয়েন্দাসূত্রে তারা খবর পেয়েছিলেন যে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ১৫০ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী অনুপ্রবেশ করেছে। তারপর আজ সোমবার সকালে দাচিগাম জঙ্গলে গুলির শব্দ ও সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন তারা। তার পরেই সকাল ১১টা নাগাদ ওই এলাকায় ‘অপারেশন মহাদেব’ শুরু করেন সেনা-সিআরপিএফ-পুলিশ যৌথ বাহিনী।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দাচিগাম জঙ্গলে বর্তমানে চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। ওই জঙ্গল থেকে আরও সন্ত্রাসী ও গোলাবারুদ উদ্ধারের সম্ভাবনা আছে বলে ধারণা করছেন ভারতীয় সেনা কর্মকর্তারা।

সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর