রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়া সরকারের

রিপোর্টার / ১১৯ বার
আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

জিনিসপত্রের দাম বেশি, এ নিয়ে মানুষ ক্ষুব্ধ হওয়ায় দেশের সব প্রাপ্ত বয়স্ককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়া জ্বালানির দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বুধবার (২৩ জুলাই) তার এ ঘোষণা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।

আগামী শনিবার রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারা এবং প্রয়োজনীয় সংস্কার করতে ব্যর্থ হওয়ায় তার পদত্যাগের দাবি উঠেছে। আনোয়ার ইব্রাহিম প্রশাসনের সরকারের আয় এবং দেশের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তারা শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করে দিয়েছে, যারা বিদ্যুৎ বেশি ব্যবহার করেন তাদের ওপর কড় বাড়িয়েছে এবং বিক্রয় ও সেবা ট্যাক্স বৃদ্ধি করেছে।

প্রধানমন্ত্রী আনোয়ার জানিয়েছেন, বিত্তশালী এবং বড় ব্যবসায়ীদের কাছ থেকে আরও কর আদায়ের লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সমালোচকরা বলছেন, সরকারের আয় বৃদ্ধির চেষ্টার প্রভাব মূলত সাধারণ মানুষের ওপর পড়বে।

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ১৮ বছরের ওপরের সবাইকে ১০০ রিঙ্গিত সহায়তা দেওয়া হবে। যা আগামী ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে। দেশটির সরকার ২০২৫ সালে সব মিলিয়ে এ বছর ১৫ বিলিয়ন রিঙ্গিত অর্থ সহায়তায় ব্যয় করবে।

এদিকে শনিবারের বিক্ষোভে কুয়ালামপুরে ১০ থেকে ১৫ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে জানিয়েছে পুলিশ। এ বিক্ষোভের আয়োজন করছে দেশটির বিরোধী দলগুলো। সূত্র: রয়টার্স

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর