বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

কলকাতায় কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ

রাজু / ৭৭ বার
আপডেটের সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
কলকাতায় কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্কঃ

কলকাতায় একটি আইন কলেজের ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই ওই কলেজের সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ জানিয়েছে, গত ২৫ জুন এই গণধর্ষণের ঘটনা ঘটে। পরদিন থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে তার (ভুক্তভোগী ছাত্রী) মেডিকেল পরীক্ষা করানো হয়। এরপর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযোগে ভুক্তভোগী জানিয়েছেন, ২৫ জুন তিনি কলেজে গিয়েছিলেন ফরম পূরণ করতে। কাজ শেষ হওয়ার পরে ছাত্র ইউনিয়নের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে অনেকেই ছিলেন। বিকেলের দিকে সকলে ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়তে শুরু করলে তিনিও বেরিয়ে যেতে চেষ্টা করেন। তবে, তাকে তখন আরও কিছুক্ষণ থেকে যেতে বলেন ছাত্র ইউনিয়নের এক নেতা।

কিছুক্ষণ পরে তাকে ‘প্রেমের প্রস্তাব’ দেন ঘটনার প্রধান অভিযুক্ত, যাকে ওই ভুক্তভোগী ওই কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের অন্যতম প্রধান নেতা বলে চিহ্নিত করেছেন।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন যে, তার নিজের প্রেমিক আছে, তাই প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। ঘটনার দিন সন্ধ্যা নাগাদ ছাত্র ইউনিয়নের কার্যালয় থেকে অন্যান্যরা বেরিয়ে যান, তবে তাকে আটকিয়ে দেওয়া হয়। এ সময় প্রধান অভিযুক্তের সঙ্গে আরও দুজন ছিলেন। সেখানেই দরজা বন্ধ করে প্রথমে ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন চালানোর চেষ্টা করা হয় এবং পরে কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, কলেজের নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েও পাননি তিনি।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর