বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভারতে বিমানের আঘাতে মেডিকেল কলেজের পাঁচ শিক্ষার্থী নিহত

রাজু / ৮৫ বার
আপডেটের সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান আছড়ে পড়ার ঘটনায় বিজে মেডিকেল কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পর বিমানটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত পাঁচ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এ বিমানটিতে ছিলেন ২৪২ আরোহী। যাদের সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউজ-১৮।

বিমানের আঘাতে মেডিকেল কলেজের একাধিক ছাত্রাবাস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটি ছবিতে দেখা গেছে, সেখানকার ক্যান্টিনের টেবিলে রাখা খাবারগুলো সেখানেই পড়ে আছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিল। কিন্তু খাবার আর তারা শেষ করতে পারেনি।

বিমানের আছড়ে পড়ার পর বিমান ছাড়াও ছাত্রাবাসের কয়েকটি ভবনে আগুন ধরে যায়। সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনে দগ্ধ একাধিক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেককে আহতদের নিয়ে আসতে দেখা গেছে।

জানা গেছে, এ দুর্ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার শ্যাম গোবিন্দ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি এবং আমার জুনিয়র চিকিৎসক আহত হয়েছি। ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীও আহত হয়েছেন। যার মধ্যে দুই একজনের অবস্থা গুরুতর।”

রামিলা নামে এক নারী জানিয়েছেন, দুর্ঘটনার সময় তার ছেলে ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিল। ওই সময় নিজের জীবন বাঁচাতে দোতলা থেকে লাফ দেয় সে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর