সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বিমানে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

রিপোর্টার / ১১১ বার
আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

বিমান থেকে নামতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রকাশ্যে ধাক্কা মেরেছেন তার স্ত্রী, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে ভিয়েতনামে পৌঁছানোর সময় অদ্ভুত এই মুহূর্তটি ক্যামেরায় ধড়া পড়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্টিয়াল বিমানের দরজা দিয়ে ম্যাক্রোঁকে দেখা যাচ্ছে। হঠাৎ ব্রিজিট তোনিয়ো দ্রুত হাত উঠিয়ে প্রেসিডেন্টের মুখের দিকে একটি ধাক্কা-সদৃশ আচরণ করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ত্রী ব্রিজিটের হাত সবার নজরে আসে। এরপর হাত দুটি ফ্রান্সের প্রেসিডেন্টের মুখের দিকে তুলে ধরেন।

বউয়ের মার খেয়ে ম্যাক্রোঁ বিস্মিত ভাব দেখান, পরে ক্যামেরার দিকে হাত নেড়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি স্ত্রীর হাত ধরার চেষ্টা করলে, ব্রিজিট স্পষ্টভাবে তা এড়িয়ে হ্যান্ডরেল ধরেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন বলছে, সম্ভবত ভেতরে তাদের মধ্যে কোনো ‘বিস্ফোরক তর্ক’ হতে পারে। ‘লড়াইরত’ দম্পতির ভিডিও ক্লিপটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। প্রতিবেদন অনুসারে, প্রথমে ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস এটিকে ‘ভুয়া’ বলে অস্বীকার করে। কিন্তু ফরাসি গণমাধ্যমের সূত্রগুলো পরে নিশ্চিত করেছে, ক্লিপটি আসলে সঠিক।

এ ছাড়া ম্যাক্রোঁর এক ঘনিষ্ঠ সহযোগী জানান, প্রেসিডেন্ট ও তার স্ত্রীর মধ্যে সামান্য ‘ঝগড়া’ হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।  ম্যাক্রোঁর বহরে থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী একে-অপরের সঙ্গে মজা করছিলেন।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর