মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী শীর্ষ বিএনপি নেতা আবু সাঈদ আহমেদ ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

‘মা আমি চুরি করিনি’— নোট লিখে চিরবিদায় নিলো ছেলে

রিপোর্টার / ১৫৫ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিম মোদিনীপুরে ১২ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে। সে চিপস চুরি করেছে এমন অভিযোগ তুলে এক দোকানি তাকে কান ধরে ওঠবস করায়। দোকানির অভিযোগের প্রেক্ষিতে সবার সামনে তার মা-ও তাকে চড় মারে। এতে ক্ষোভে-অপমানে বিষপান করে শিশুটি।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৩ মে) এ আত্মহত্যার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃষেন্দু দাস নামে সপ্তম শ্রেণির ওই শিশুটি গোসাইবার বাজার থেকে চিপসের একটি প্যাকেট নেয়। ওই সময় দোকানিকে টাকা দেওয়ার জন্য ডাকলেও সে পায়নি। তখন একটি চিপসের প্যাকেট নিয়ে সে চলে আসে। এর কিছুক্ষণ পর শুভঙ্কর দিক্ষিত নামে ওই দোকানি তাকে তাড়া করে। এরপর তাকে প্রথমে চড় মেরে ওঠবস করতে বলে। ওই শিশুটির মাকেও সেখানে ডাকা হয়। তিনিও এসে ছেলেকে ধমকান এবং সবার সামনে চড় মারেন। যদিও ওই সময় শিশুটি বলছিল সে চিপস চুরি করে আনেনি। দোকানিকে পরে গিয়ে টাকা দিয়ে দিবে।

এছাড়া ওই সময় সে দোকানিকে টাকা দিতে চায়। কিন্তু তা সত্ত্বেও তাকে সবার সামনে অপমান করতে থাকে তারা। এর কিছুক্ষণ পর মায়ের সঙ্গে বাড়িতে এসে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘসময় সাড়া না পেয়ে তার মা ও অন্য আত্মীয়রা দরজা ভেঙে দেখতে পায় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আর তার পাশে কীটনাশকের অর্ধেক খালি একটি বোতল পড়ে আছে। এছাড়া সেখানে তারা একটি নোটও পান।

এতে লেখা ছিল, “ মা আমি চোর নই। আমি চুরি করিনি। আংকেল (দোকানি) তার দোকানে ছিলেন না যখন আমি তার জন্য অপেক্ষা করছিলাম। যখন আমি ফিরে আসছিলাম তখন রাস্তায় কুরকুরের একটি চিপস পড়ে থাকতে দেখি এবং আমি সেটি তুলে নিয়ে আসি। আমি কুরকুরে চিপস খুব পছন্দ করি। আমি চলে যাওয়ার আগে এগুলো আমার শেষ কথা। বিষপান করায় আমাকে ক্ষমা করো।”

ওই মা তার ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এ ঘটনা জানার পর সাধারণ জনতা ওই দোকানের সামনে জড়ো হন। কিন্তু তাকে সেখানে পাননি তারা। দোকানি দাবি করেছেন, শিশুকে চিপস চুরির অপবাদ দিয়ে তিনি কোনো কিছু করেননি।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর